দেশি #মুরগির বাচ্চার গুটি বসন্ত এবং পাখা ঝুলে গেলে করনীয় :
১। চুন এবং পটাশ এক সাথে মিস্ক করে পেষ্ট বানিয়ে গুটি বসন্তে লাগিয়ে দিবেন কিন্তু চোখে হলে চুন আর পটাশ বাচ্চার চোখে লাগাবেন না এতে বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে।
২। চোখে গুটি বসন্ত হলে পটাশ আর হলুদ লাগিয়ে দিতে পারেন কিন্তু চুন দেয়া যাবে না।
৩। গুটি বসন্ত হলে বাচ্চার শরীরে অনেক জর থাকে তাই ফাস্ট ভেট অথবা নাপা দিবেন।
৪। যেই জায়গায় বাচ্চা গুলোকে রাখেন সেই জায়গা কিছুক্ষন পর পর পরিস্কার করে দিতে হবে।
৫। পাখা ঝুলে যাওয়ার ১ম কারন হলো ঠান্ডা তাই পাখা ঝুলে গেলে মাইক্রোনিড খাওয়াবেন ১লিটার পানিতে ১ গ্রাম পাউডার মিশিয়ে খাওয়ান ৩-৪ দিন প্রতি ৬ ঘন্টা পর পর অবশ্যই পানি চেঞ্জ করে নতুন পানি দিবেন।
৫। অবশ্যই এদের তাপের ব্যবস্থা করতে হবে।
৬। ভালো মানের যেই স্টারটার ফিড আছে সেই ফিড খাওয়াবেন।
৭। পানি দেয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকুন যাতে বাচ্চার শরীর বিজে না যায়।
বাচ্চা ফুটার পর এদের সঠিক নিয়মে ব্রুডিং করুন এবং এদেরকে মশারীর ভিতরে রাখার চেষ্টা করুন ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ থাকবে।
Comments
Post a Comment